,

বলিউডে একই ছবিতে বাংলাদেশের এডলফ ও মম

news-image

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বলিউডের ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন জাকিয়া বারী মম। ‘নোমান খান দ্য লিজেন্ড’ নামের এ ছবিটিতে বাংলাদেশের আরও একজন শিল্পী কাজ করবেন।

তার নাম এডলফ খান।
এডলফ বাংলাদেশের চলচ্চিত্রে পরিচিত মুখ নন। তবে বেশ কিছু সময় ধরে তিনি মডেল ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। এবার বলিউডে অভিনেতা হিসেবে কাজের সুযোগ পেয়েছেন তিনি।

বলিউডের এই ছবিটি পরিচালনা করবেন বলিউড নির্মাতা ফয়সাল সাইফ। এর আগে বাংলাদেশের মডেল-অভিনেতা নিরব নিয়ে ‘শয়তান’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি।

এডলফ খান বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম মিডিয়ায় কাজ করব। কিন্তু কোনো মাধ্যমে কাজ করব এটা নির্দিষ্ট ছিল না। বছর পাঁচেক আগে মডেল হিসেবে মিডিয়ায় কাজ শুরু করি।

কিছুদিন মডেলিং করার পর আকর্ষণ বাড়ে কোরিওগ্রাফির প্রতি। ‘নোমান খান দ্য লিজেন্ড’ ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের। ছবিতে আমার চরিত্রটি অনেকটা কমিক হলেও একটা নেগেটিভ ছায়া আছে এর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ ও দুঃসাহসিক একটা চরিত্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে