সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের বক্তব্যে নাখোশ ক্যাটরিনা!

news-image

বিনোদন ডেস্ক : বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা কাইফ। এর মধ্যে একটি থাগস অব হিন্দুস্তান। এতে আরো অভিনয় করছেন আমির খান, অমিতাভ বচ্চন ও ফাতিমা সানা শেখ।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আমির জানান, সিনেমার মূল নায়িকা ফাতিমা সানা শেখ। অন্যদিকে ক্যাটরিনাকে শুধু দুইটি গানে দেখা যাবে। আমিরের এ বক্তব্যে নাকি নাখোশ হয়েছেন ক্যাটরিনা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আমির তার সাক্ষাৎকারে বলেন, ‘থাগস অব হিন্দুস্তান সিনেমার প্রতিটি চরিত্রই খুব সুন্দরভাবে লেখা হয়েছে। বচ্চন, ফাতিমা এবং আমার চরিত্রটি হচ্ছে সিনেমার তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র।’

সিনেমায় ক্যাটরিনার ভূমিকা কী জানতে চাওয়া হলে পিকে অভিনেতা বলেন, ‘তিনিও রয়েছেন কিন্তু পুরোটাই সৌন্দর্য বর্ধনের জন্য, আমি জানি না এটাকে কেন্দ্রীয় চরিত্র বলা যাবে কিনা। তিনি তিনটি গানের মধ্যে দুইটিতে রয়েছেন। সেদিক থেকে দেখলে তিনি গুরুত্বপূর্ণ অংশে রয়েছেন। গল্পটা একটি মেয়েকে কেন্দ্র করে আর এ চরিত্রে ফাতিমা অভিনয় করছেন। সে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে।’

থাগস অব হিন্দুস্তান সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা