,

রোমান্স করবেন হৃতিক-বাণী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান। অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। এদিকে ২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার মাধ্যমে বলিউড চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী বাণী কাপুর। অভিষেক চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় উঠে আসেন তিনি।

এবার হৃতিক রোশানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বাণী কাপুর। এতে দুজনকে রোমান্স করতে দেখা যাবে। যশরাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় জুটি বাঁধবেন তারা। অ্যাকশন ও কমেডি ঘরানার এ সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘সিনেমাটিতে হৃতিক রোশান ও টাইগার শ্রুফের মতো দুইজন হার্টথ্রব অভিনেতা রয়েছেন। কিন্তু একজন নায়িকা দেখা যাবে হৃতিকের বিপরীতে। এই নায়িকা চরিত্রের জন্য একজন অল্প বয়সী তরুণী খুঁজছিলাম এবং একজন পেয়েও গেছি। তিনি বাণী কাপুর। অভিনেত্রী হিসেবে বাণীকে আমাদের পছন্দ। মিটিং শেষে আমি বুঝাতে পেরেছি বাণী আমাদের চলচ্চিত্রের জন্য সেরা।’

নাম ঠিক না হওয়া এ সিনেমাটি ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে। বলিউডে বাণী মোট তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ তাকে ‘বেফিকর’ সিনেমায় দেখা যায়। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। ২০১৬ সালে মুক্তি পায় সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে