,

পরীমনির বিয়ে পুরান ঢাকায়!

news-image

বিনোদন ডেস্ক : ‘বিয়েটা তাহলে পুরান ঢাকায়-ই করতেছি’ মন্তব্যটা সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনির। লাভগুরু তামিমের সঙ্গে প্রেম করছেন বিষয়টা এখন খোলামেলাই।

সম্পর্কের বিষয়টিকে গোপন না করে বরঞ্চ ভক্তদের রাখছেন তার প্রিয় মানুষটির সঙ্গেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পরীমনি স্ট্যাটাস দেন, ‘বিয়েটা তাহলে পুরান ঢাকায়-ই করতেছি। ‘ এই স্ট্যাটাসের নিচে শুরু হয়ে যায় নানা মন্তব্য। জানা গেছে, পরীমনির প্রেমিক তামিমের বাড়ি পুরান ঢাকায়। অর্থাৎ শিগগির বিয়ের পরিকল্পনাতে যাচ্ছেন হালের এই নায়িকা।

পোস্টের নিচে আরেক চিত্রনায়িকা ও অভিনেত্রী ফারজানা রিক্তা লিখেছেন, ‘আমরা এক সঙ্গে বউ সেজে বসে থাকব ভাইয়াকে ধোকা দিব। ভাইয়ার জুতা চুরি করব। ধুমধারাক্কা নাচ আর নাচ। কি যে হবে আল্লাহ হিহিহিহি। ভাইয়া টাকা রেডি করেন এবার আর ছাড় নেই হিহিহিহি। ‘ জবাবে পরীমনি উত্তর দেন, ‘শরম লাগছে।’

পরীমনি বর্তমানে বাহাদুরি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ বৃহস্পতিবারও এফডিসিতে ছবিটির শুটিং হচ্ছে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে