সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে আগামীকাল শুক্রবার চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। কাল বিকেলে অস্ট্রেলিয়ার উদ্দেশে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি আগামীকাল বিকেলে অস্ট্রেলিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন বলে আমি জানি।’

এর আগে আজ সকালে প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে আইন, সংসদ ও বিচারবিষয়ক মন্ত্রণালয়।

গতকাল বুধবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, প্রধান বিচারপতির করা বিদেশ যাওয়ার আবেদনপত্রে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ছুটিতে থাকা প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গত মঙ্গলবার যে আবেদনটি করেছেন, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বঙ্গভবনে যায়।

আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বাইরে অবস্থানের অনুমতি চেয়ে একটি চিঠি দেন প্রধান বিচারপতি।

গত ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছুটির কারণ হিসেবে তিনি ‘অসুস্থতা’র কথা উল্লেখ করেন। এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে ছুটিতে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। জাতীয় সংসদেও তাঁর সমালোচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা