,

স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন ২৩ অক্টোবর

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী নিজেই এ কথা জানান।

তিনি জানান, সফরে মূল আলোচ্য বিষয় হবে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত দেয়ার বিষয়টি। এ ছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়ে নিয়েও মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রীর আশা সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার উন্নয়ন হবে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশের ৩০টি তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গাবিরোধী কঠোর অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ওই অভিযান শুরুর পর এখনও পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্তী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

মিয়ানমারের চলমান সঙ্কট নিয়ে সারা বিশ্বে আলোচনা হলেও এর আলাদা মাত্রা রয়েছে বাংলাদেশে। কারণ, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে অসহায় মানুষগুলো আশ্রয় নিচ্ছে বাংলাদেশে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে