,

প্রধান বিচারপতির ছুটির অনাপত্তিপত্র ও প্রজ্ঞাপন জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির স্বাক্ষরের পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে)সিনহার ছুটির অনাপত্তিপত্র ও প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে থাকবেন।রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আজ এ বিষয়ে সরকারি আদেশ (জিও) করা হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার বিষয়ে জিও অনুমতিপত্রে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ তথ্য জানান।

এদিন দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেছেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাষ্ট্রপতির কাছ থেকে ফাইলটি আজ আইন মন্ত্রণালয়ে আসার পর জিও প্রকাশ করল আইন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে