,

কানাডার মঞ্চে চঞ্চল-নচিকেতা-খুশি

news-image

 

বিনোদন ডেস্ক : একই মঞ্চে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি ও কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতাকে। কানাডার টরন্টোতে প্রবাসী বাংলাদেশিরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে অংশ নিবেন তারা।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত অনুষ্ঠানটি আগামী ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শাহনাজ খুশি বলেন, কানাডা প্রবাসীদের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নিতে আজ (বুধবার) রাতের ফ্লাইটে কানাডা যাচ্ছি। কানাডার টরন্টোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি আর চঞ্চল দুটি অনুনাটকে অভিনয় করব।’

বৃন্দাবন দাস রচিত এ দুটি নাটক হলো ‘মাটির টানে’ ও ‘ভূতের স্বর্গ’। ২৫-৩০ মিনিট দৈর্ঘ্যের এ নাটকে অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠানে চঞ্চল চৌধুরী গানও পরিবেশন করবেন। এছাড়াও থাকবে নচিকেতার সংগীত পরিবেশনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে