ওয়েনস্টেইনের যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি সহ আরো আট জন
বিনোদন ডেস্ক : সুপরিচিত হলিউড চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের (৬৫) বিরুদ্ধে আনা ধর্ষণ অভিযোগের প্রথমেই রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। জোলি ছাড়াও গাইনেথ পালট্রো সহ কমপক্ষে আরো আটজন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে হার্ভের উপর। যদিও বরাবরের মতো সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ বছরেরও বেশি সময় তার এই অনৈতিক কর্মকাÐ করে আসছে হার্ভে। ‘দ্য ইংলিশ প্যাসেন’ ‘পালপ ফিকশন’-এর মতো নামকরা আরো অনেক ছবির প্রযোজক হারভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে যে তিনজন অভিনেত্রী ধর্ষণের অভিযোগ এনেছেন তাদের মধ্যে দু’জন পরিচয় প্রকাশ করা হয়েছে। জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন হার্ভের নিত্তনৈমিত্তিক কাজ বলে বর্ণনা করেছেন তারা।
হার্ভের সকল কুকর্ম প্রকাশের পর তাকে ওয়েইনস্টেইন থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তের পরই খবর আসে তার স্ত্রী জর্জিনার সঙ্গে ছাড়াছাড়ির। স্ত্রী জর্জিনা আর হার্ভের সঙ্গে সংসার করবেন না বলে জানিয়েছেন। পেজসিক্স











