,

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

news-image

নোয়াখালী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নোয়াখালীর মাইজদীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।

আজ বুধবার বেলা ১১টার দিকে অনেকটা পুলিশি বেরিকেটর মধ্য দিয়ে নোয়াখালীর জেলা শহর রশিদ কলোনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় জেলা যুবদল সভাপতি মাহবুল আলম আলো ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিনসহ বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

জানা যায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় জেলা শহরের রশিদ কলোনী এলাকায় বিএনপির ভাইচ চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিল করতে নিষেধ করা হয়েছে। যেহেতু তারা পুলিশের বাধাঁ উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তখন পুলিশ এ্যাকাশানে যায়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। তিনি জানান গাড়ীভাংচুরে ঘটনা পুলিশবাদি হয়ে মামলা করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে