,

নাগা চৈতন্য ও সামান্থার বিয়ের পরের প্রথম ছবি ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : দুই দিন ধরে জমকালো বিয়ে সারলেন দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য। পাত্রী দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

এ বছরের সবচেয়ে চর্চিত বিয়েগুলোর মধ্যে অন্যতম তাদের বিয়ে। প্রথমে হিন্দু মতে পরে খ্রিষ্টান মতে দুইবারের বিয়েতেই ভক্তদের বিশেষ নজর ছিল। তারকা যুগলের বিয়ের সব ছবি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে।

এবার প্রকাশ্যে এলো নবদম্পতির প্রথম বিয়ের পরের ছবি। ক্যামেরায় লুক দিয়ে দুই তারকার হাসি কিন্তু অনেক গল্পই বলছে! এক আত্মীয়ের সঙ্গে পোজ দিয়ে এই ছবি তুলেছেন নবদম্পতি। বিয়ের পরের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে না আসতেই ভাইরাল হয়ে গিয়েছে।

হায়দরাবাদে খুব তাড়াতাড়ি রিসেপশনও হবে নাগা চৈতন্য ও সামান্থার। তবে কবে এবং কোথায় হবে সেই অনুষ্ঠান তা এখনো জানা যায়নি। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিয়ের পর নবদম্পতি ৪০ দিনের লম্বা হানিমুনে যাওয়ারও পরিকল্পনা করে ফেলেছেন।

তবে কোথায় হবে তাদের গন্তব্য তা কিন্তু টপ সিক্রেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে