সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জঙ্গি’ খাদিজাকে রিমান্ডে চায় পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোরে ‘জঙ্গি আস্তানায়’ শ্বাসরুদ্ধকর ‘মেল্টেড আইচ’ অভিযানে আত্মসমর্পণ করা জঙ্গি মারজানের বোন খোদেজা আক্তার খাদিজাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

আদালত আগামী ১৯ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে সোমবার গভীর রাতে খাদিজা ও তার স্বামী মশিউরসহ অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামি করে মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার।

তিনি বলেন, খোদেজার দেড় বছরের ছেলে রাজু দুধ পান করায় সে কারাগারে তার মায়ের সাথেই থাকবে। অপর দুই সন্তান সুমাইয়া (৫) ও সুরাইয়াকে (৩) নানা-নানীর (খাদিজার বাবা-মা) জিম্মায় দেয়া হয়েছে। খাদিজার শর্ত অনুযায়ী সোমবার বিকেলে বাবা-মাকে পুলিশ পাবনা থেকে যশোরের ওই বাড়িতে হাজির করেছিলেন।

খোদেজা ‘জঙ্গি আস্তানার হোতা জঙ্গি’ হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী। যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে তারা ভাড়া থাকতেন। খাদিজা নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজানের বোন। আর স্বামী নবগঠিত জেএমবি’র খুলনা অঞ্চলের নেতা। তার বাড়ি কুষ্টিয়ায়।

মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার আরো জানান, মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে খোদেজা আক্তার খাদিজাকে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়। এরপর সাতদিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত আগামী ১৯ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে রবিবার রাত ২টা থেকে অভিযান শুরু হয়। এ অভিযান শেষ হয় সোমবার বিকেল ৫টার দিকে।

অভিযানে সন্দেহভাজন জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী খোদেজা আক্তার খাদিজা তিন সন্তান নিয়ে আত্মসমর্পণ করেন। পরে ওই বাড়ি থেকে ৩টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার ও বিস্ফোরণ ঘটানো হয়। অভিযানের সার্বিক বিষয় শেষে ওই বাড়ির পাশেই সাংবাদিকদের ব্রিফিং করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবীব। তিনি ‘জঙ্গি আস্তানায়’ শ্বাসরুদ্ধকর অভিযানের নাম দেন ‘মেল্টেড আইচ’।

অভিযান শেষে পুলিশের পরিদর্শক (গোয়েন্দা, অনুসন্ধান ও কমিউনিটি পুলিশিং) তোফায়েল বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় খোদেজা, তার স্বামীসহ অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামি করে থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা