,

সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের এবারের আসরের একজন প্রতিযোগী। জুবায়ের খান নামের এই প্রতিযোগী চলতি আসরের সবচেয়ে বিতর্কিত ব্যক্তি। ইতোমধ্যে এ আসর থেকে বাদ পড়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ বস এগারো’ প্রতিযোগী জুবায়ের খান ইতোমধ্যে তার বাজে ভাষার জন্য দর্শকদের অপছন্দের পাত্রে পরিণত হয়েছিলেন। এরপর গত পর্বে অনুষ্ঠানের সঞ্চালক সালমান তাকে কড়া ভাষায় কথা বলেন। এরপর জুবায়ের খান অতিমাত্রায় ওষুধ সেবন করলে তাকে দ্রুত লোনাভালা (মুম্বাইয়ের কাছাকাছি একটি স্থান) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মুম্বাইয়ে ফিরেই অ্যান্টপ হিল থানায় সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় এবারের আসর থেকে বাদ পড়েছেন জুবায়ের। তার বিরুদ্ধে মিথ্যা বলারও অভিযোগ রয়েছে। এ প্রতিযোগী নিজেকে দাউদ ইব্রাহীমের আত্মীয় বলে মিথ্যা দাবি করতেন। এ জন্য সালমান তার কড়া সমালোচনা করেন।

তবে সালমানের বিরুদ্ধে অভিযোগ করলেও উল্টো আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন জুবায়ের। আত্মীয় বলে মিথ্যে পরিচয় দেয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে দাউদ ইব্রাহীমের পরিবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে