সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার দুই মামলা: শিমুল বিশ্বাসসহ বিএনপির ২৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানা এলাকায় নাশকতার দুই মামলায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ ২৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, আজ মিরপুরের নাশকতার দুই মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। বিচারক দুই মামলায় অভিযোগ গঠন করে শিমুল বিশ্বাসসহ পলাতক ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পিপি আরো জানান, পরোয়ানা পাওয়া নেতাদের মধ্যে অন্যতম হলেন—মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু ও সাইফুল ইসলাম নীরব।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ মার্চ বিএনপির ডাকা হরতাল-অবরোধে মিরপুর থানাধীন এলাকায় গাড়ি পোড়ানো, ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগ এনে মামলা দায়ের করে পুলিশ।

পরবর্তী সময়ে ২০১৬ সালের ২৪ জুলাই বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মারুফ কামাল খান সোহেলসহ ৪১ জনের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে মিরপুর থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা