সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাপারাজ্জিদের কবলে কারিনা-তৈমুর

news-image

বিনোদন ডেস্ক : তার মা জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর, বাবা নায়ক সাইফ আলী খান। ফলে জন্মের সময় থেকেই খবরের শিরোনামে তৈমুর আলী খান পাতৌদি। মাত্র ৮ মাস বয়সেই সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ছোট নবাব। তৈমুরের অনেক ছবি বিভিন্ন সময় ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। পাপারাজ্জিদের কবলে পড়ে আবারও খবরের শিরোনামে উঠে এল কারিনাপুত্র।

কারিনা মা হওয়া আগে বা পরে, কখনও নিজেকে কাজ থেকে বিরত রাখেননি। আপাতত তিনি ব্যস্ত তার আসন্ন ছবি ‘ভির দি ওয়েডিং’ নিয়ে। তবে ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকলেও আদরের ধন তৈমুরকে কখনও কাছ ছাড়া করছেন না কারিনা।

এর আগেও শ্যুটিংর জন্য মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় তৈমুরকে সঙ্গে নিতে দেখা গেছে কারিনাকে। অবশ্য শ্যুটিংয়ের সময়  তৈমুরকে হোটেলে রেখে যেতে হয়েছে। তবুও যতটা সম্ভব ছেলে সময় দেওয়ার চেষ্টা করেন মা কারিনা কাপুর।

এবারও তার অন্যথা হল না। ফের তৈমুরকে নিয়েই ‘ভির দি ওয়েডিং’য়ের শ্যুটিংয়ের জন্য দিল্লি উড়াল দিলেন এই সুন্দরী অভিনেত্রী। পথে অবশ্য পাপারাজ্জিদের কবলে পড়তে হলো মা-ছেলেকে।

কারিনা-তৈমুরকে দেখেই পাপারাজ্জিদের ক্যামেরা ফ্ল্যাশ জ্বলতে থাকে। তৈমুর অবশ্য ছিল নিজের খেয়াল মতোই। সে ক্যামেরার ফ্লাশকে ভ্রুক্ষেপ না করে চশমা মুখে দিয়ে চিবোতে চিবোতে এদিক ওদিক তাকাতে থাকল। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা