সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ মাসের শিশুকে পুকুরে ফেলে প্রেমিকে হাত ধরে পালালেন ‘মা’

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : আট মাসের কন্যা শিশুকে পুকুরে ফেলে রাতের অন্ধকারে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক ‘মা’। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার একটি পুকুর থেকে সোমবার সকালে তাহা ইসলাম নামে ওই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিশুটি বানিয়াজুরি ইউনিয়নের শোলধরা গ্রামের সোহেল মিয়ার মেয়ে। এলাকাবাসী ধারণা, ‘শিশুটির মা তার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।’ শিশুটির লাশ সকালে উদ্ধার করা হলেও তার মা ও ওই এলাকার এক যুবককে এলাকায় পাওয়া যাচ্ছেনা।

ঘিওর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে নিশ্চিত করে কিছু বলা যাবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা