,

‘প্রিয় অভিনেতা রণবীর সিং’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেতা রণবীর কাপুর ও রণবীর সিং। অভিনয় গুণে দর্শক মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তারা। সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবনেও তাদের মধ্যে প্রায়ই ঠান্ডা যুদ্ধের কথা শোনা যায়। এছাড়া একজন অভিনেত্রী দীপিকা পাড়ুাকোনের সাবেক ও অন্যজন বর্তমান প্রেমিক বলে বলিপাড়ায় গুঞ্জন রয়েছে। যদিও এ সবই অস্বীকার করে আসছেন তারা।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রিয় অভিনয়শিল্পী নিয়ে প্রশ্ন করা হলে রণবীর সিংকেই এগিয়ে রাখেন তিনি।

এ প্রসঙ্গে রণবীর কাপুর বলেন, ‘আমার প্রিয় অভিনেতা রণবীর সিং, প্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবং পরিচালক করন জোহর।’

বলিউডে অনেকদিন ধরেই স্বজনপ্রীতি নিয়ে বির্তক চলছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে এ অভিনেতা বলেন, ‘আমি স্বজনপ্রীতির ফসল এবং এটা বলতে লজ্জা করি না। তবে এ থেকে কোনো বিশেষ সুবিধা আমি নিই না।’

বর্তমানে সঞ্জয় দত্তের বায়োপিকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। এরপর আয়ান মুখার্জির একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে রণবীর সিং অভিনীত পদ্মাবতী সিনেমাটি মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। এতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে