সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনা সদর একাদশকে হারিয়ে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন

news-image

আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর যুব সমাজ কতৃক আয়োজিত টিভি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ একাদশ হোমনা সদর একাদশকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ঘনিয়ারচর খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান এর সভাপতিত্বে ও ঘনিয়ারচর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও তরুন উদীয়মান সমাজ সেবক মো. মোকবুল হোসেন পাঠান এর প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টিভি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম সরকার,পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী, হোমনা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন মাস্টার, ছাত্রলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম যুগ্ন-আহ্বায়ক মো. ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ। উক্ত টুর্ণামেন্টে ৮টি টিম অংশগ্রহন করে। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন,শেখর আহমেদ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়নস ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা