,

পাংকু জামাইয়ের শুটিং, এফডিসিতে ফিরলেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ে, সংসার, বাচ্চা আর শাকিব খানকে নিয়ে গত তিন মাস বেশ বিপাকেই ছিলেন এই বাংলাদেশের হার্ড থ্রব নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন নিজের সিনেমা নিয়ে না ফিরলেও শাকিব খান আর নিজের অভিনীত ও পরিচালিত ‘পাংকু জামাই’ এর কিছু প্যাচ ওয়ার্ক নিয়েই আজ সারাদিন শুটিং করছেন তিনি। আর সাথে ছিলেন বাংলাদেশের আরেকজন শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান।

বাস্তবের মত বিয়ের পিঁড়িতে বসে শাকিব খান এবার পর্দায় আসছেন জামাই সেজে। সঙ্গে থাকবেন দীর্ঘদিনের সঙ্গী অপু বিশ্বাস আর বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান।

রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাটির নাম ‘পাংকু জামাই’, পরিচালনা করছেন আব্দুল মান্নান। সিনেমার গল্পও তারই লেখা। বললেন, ‘সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে আমি এই চলচ্চিত্রটি তৈরি করছি, অন্য কোনো ছবির ছায়া বা গল্প এখানে আমি অনুসরণ করিনি। যেহেতু গল্পটি আমার নিজের লেখা সেক্ষেত্রে আমি আত্মবিশ্বাসী দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারবো। আমি এক কথায় বলতে পারি সিনেমাটি দর্শকরা দেখার পর হল থেকে অন্য রকম এক আনন্দ নিয়ে বের হবেন।’

সিনেমায় দেখা যাবে, শাকিব খান নিম্নবিত্ত পরিবারের সন্তান। কিন্তু তিনি ধনী পরিবারের মেয়ে অপু বিশ্বাসকে বিয়ে করতে চান। এদিকে মিশা সওদারও অপুর পাণি প্রার্থী। এই নিয়ে ঘটতে থাকে মজার সব ঘটনা।

সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা, আলী আকরাম শুভ ও দেবেন্দ্রনাথ চট্টোপধ্যায়। গান গেয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, মনির খান, রিজিয়া পারভীন ও এস আই টুটুল। অন্যদিকে প্রযোজক সূত্রে জানা যায়, নভেম্বর-ডিসেম্বর এর মধ্যেই রিলিজ দেওয়া হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাংকু জামাই’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে