,

আশ্রয় দিয়েছি, সম্মানের সঙ্গে ফেরত পাঠানোর ব্যবস্থাও নেব : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আশ্রয় যখন দিয়েছি, ভালোভাবে রেখে সম্মানের সঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও নেব।’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে শনিবার সকালে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের অস্থায়ীভাবে নোয়াখালীর ভাসানচরে রাখা হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।

জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা ইস্যু উপস্থাপনের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করায় প্রধানমন্ত্রীকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।

মানবিকতার বৃহত্তর স্বার্থে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের আস্থা ছিল, বিশ্বাস ছিল, সমর্থন ছিল বলেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া হয়। এ কারণে বাংলাদেশ যে আন্তর্জাতিকভাবে সম্মানিত হচ্ছে, ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, যা কিছু অর্জন হচ্ছে— তার সবই তাই এদেশের মানুষের কল্যাণে, তাদের সমর্থনে ও দোয়ায়।

জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদ সদস্য ও দেশবরেণ্য ব্যক্তিরা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী গণভবনের উদ্দেশ্য রওয়ানা হন। এই যাত্রাপথে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ফুল ও বাদ্যযন্ত্র, রঙবেরঙের ব্যানার-ফেস্টুন ও পোস্টার এবং জাতীয় পতাকা হাতে অভিনন্দন জানান। সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছান। এ সময় এসএসএফের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে