সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাঁ, আমি ডির্ভোস দিতে যাচ্ছি : মিলা

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ১০ বছর চুটিয়ে প্রেম করে গত ১২ মে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেছিলেন মিলা ইসলাম। কিন্তু বিয়ের ৫ মাসের মাথায় স্বামীর বিরুদ্ধে অন্য নারীর সঙ্গে সম্পর্ক ও নিজের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে এবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পেইজ ও ভেরিফায়েড ফ্যান পেজে এক পোস্টে তিনি একথা জানান।

যদিও গত মাসে মিলার সংসার ভেঙে যাচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়লেও সে সময় এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।

তবে এদিন রাতে ফেসবুক পোস্টে মিলা লেখেন, হ্যাঁ, আমি ডির্ভোস দিতে যাচ্ছি। ১০ বছর প্রেম করার পর পারভেজ সানজার সঙ্গে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় জানতে পারি আমার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত। আমার স্বামী ক্রমাগত আমার সাথে প্রতারণা করতে থাকে। যখন আমরা ডেটিং করতাম তখন এবং বিয়ের পর এখনও একাধিক নারীর সঙ্গে প্রেম করে সে আমার সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল। এরপর আর এমন প্রতারকের সঙ্গে আমি বাস করতে পারি না। ’

তিনি আরও বলেন, কোনো পুরুষ সহ্য করবে না তার স্ত্রীর কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক। ঠিক তেমনি কোনো নারীও সহ্য করবে না তার স্বামীর অন্য কারও সঙ্গে সম্পর্ক।

মিলা লিখেন, ‘আমি কেবল তার (পারভেজ সানজার) কাছ থেকে মানসিক নির্যাতন পেয়ে যাচ্ছিলাম। এ ছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। অনেক চেষ্টা করেও সংসার টিকিয়ে রাখতে পারলাম না। একটা সময় উপলব্ধি করলাম যে আমি আর এ সব সহ্য করতে পারছি না। এখন আমার ভাগ্য আমার নিজের হাতে নিতে হবে এবং এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য আমার ভক্তদের কাছে সাপোর্ট ও দোয়া চাই। আগামীতে গানকে লালন করে কাজে মনোযোগী হতে চাই। ’

তিনি আরও লেখেন, সবশেষে আমি বিষয়টা পরিবারের কাছে জানিয়ে সাহায্য চাই। তারা আমাকে উত্তরা থানায় নিয়ে যায়। সেখানে আমি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছি। যে মামলায় পারভেজ সানজারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা