,

যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতার বিচারক মোনালিসা

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা বতর্মানে যুক্তরাষ্ট্র প্রবাসী। গতকাল তার জন্মদিনে জানালেন ভালো একটি খবর। ফেসবুকে মোনালিসা জানান, ২৬তম মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ইউএসএ প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। আন্তর্জাতিক তারকা বিচারক প্যানেলে এবারই প্রথম স্থান পেলেন বাংলাদেশের কেউ।

মোনালিসা লিখেছেন, বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। এটি আমার কাছে বিশেষ ও দারুণ একটি সম্মান। আন্তর্জাতিক বিচারক হিসেবে এখানে অংশ নেবো ভেবে আমি উচ্ছ্বসিত। বিশ্বের ৩৫টি দেশে অনুমোদিত মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড হলো ভারতের একমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখানে বলিউড তারকারাও থাকবেন। নিউ জার্সির রয়েল আলবার্ট’স প্যালেসের দ্য প্লাজায় গ্র্যান্ড বলরুমে গতকাল শুক্রবার শুরু মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ও মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতা। মোনালিসা এখন আমেরিকার টাইম টেলিভিশনে হেড অব প্রোগ্রাম ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে