,

প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : অসুস্থতার কারণে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

এছাড়া সুপ্রিম কোর্টের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিবারের সদস্যদের কয়েকজন শুক্রবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।

শুক্রবার বেলা এগারোটার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর তিনি সেখান থেকে বের হন।

এর আগে সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। পরে আলাদা করে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রারও সাক্ষাৎ করেন তার সঙ্গে।
এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে