,

শিশু-কিশোরেরা হবে সোনার মানুষ : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বয়সীরা সরাবে রাজাকার-জঙ্গি-ঘাতক-দুর্নীতির জঞ্জাল, আর শিশু-কিশোরেরা হবে দেশপ্রেমে মোড়া দুরন্ত সোনার মানুষ, গড়বে নতুন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে শিশু-কিশোর ও পারিবারিক বিনোদনের স্যাটেলাইট টেলিভিশন ‘দুরন্ত টিভি’র লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিশুতোষ এই টিভি চ্যানেলের যাত্রাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অতীতের দেশি-বিদেশি জবরদখলের কারণে দেশ যতটুকু পিছিয়ে পড়েছিল, তা কাটিয়ে বিশ্বের সাথে সমানতালে দেশকে এগিয়ে নিতে শিশু-কিশোর-যুবাদের দুরন্ত গতিতে ছুটতে হবে। দেশপ্রেম বুকে নিয়ে শিক্ষা ও দক্ষতা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করতে হবে তাদের। আর দুরন্ত টিভি হবে এই অগ্রযাত্রার বাহন। এসময় তিনি শিশু-কিশোরদের বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে না বলতে, বালক-বালিকার সমতা, পরিবেশের সাথে বন্ধুতা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান রপ্ত করার জন্য অনুপ্রেরণা দেন।

দুরন্ত টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এর পরপরই রাজধানীর বসুন্ধরা সিটি মলে স্টার সিনেপ্লেক্সে ঢাকা অ্যাটাক সিনেমার প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন। সানি সানোয়ারের চিত্রনাট্যে দীপংকর দীপন নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে