,

লক্ষ্মীপূজায় অংশ নিতে মন্দিরে প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা লক্ষ্মীপূজায় অংশ নিতে স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে যান।বিচারপতি মন্দিরে ২০ মিনিটের মতো অবস্থান করেন। লক্ষ্মীপূজায় অংশ নিয়ে তিনি ও তার স্ত্রী মন্দির থেকে বের হয়ে যান। বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি জানান, বিচারপতির আসার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল না। তিনি এসেছিলেন লক্ষ্মীপূজা উপলক্ষে। এ সময় মন্দিরে পূজা উদ্‌যাপন কমিটির তেমন কোনো নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন না। যারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে প্রধান বিচারপতির তেমন কোনো কথাও হয়নি।

অসুস্থতার কারণে ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার তার সঙ্গে আইনমন্ত্রী ও বিএনপিপন্থী আইনজীবী নেতারা সাক্ষাৎ করেছেন।

সরকার বলছে, কারও অসুস্থতা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। অন্যদিকে বিএনপি বলছে, প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে