,

বাঞ্ছারামপুরে আর কোন অনিয়ম দূর্ণীতিকে প্রশয় দেয়া হবে না : মতবিনিময় সভায় নতুন ইউএনও ও এসি ল্যান্ড

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাঞ্ছারামপুরে এখন থেকে আর কোন নতুন করে কোন প্রকার অনিয়ম-দূর্ণীতিকে প্রশয় দেয়া হবে না।যতোদিন আমরা এই উপজেলায় আছি ততোদিন ইনশাল্লাহ উপজেলার উন্নয়নে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাবো’-ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় যৌথভাবে এসব কথা বলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম এবং সহকারি কমিশনার (ভূমি) মো.আলমগীর হোসেন এসব কথা বলেন।

বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি,সাংবাদিক সহ বিভিন্ন পেশার শতাধিক সুধীবর্গ এই মতবিনিময় ও পরিচিতি সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান জলি আমীর,অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো. সাব্বির আহমেদ প্রমূখ।
উল্লেখ্য,উপজেলায় একই দিনে নতুন ইউএনও এবং এসি ল্যান্ড যোগদান করেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে