বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞায় সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সুপ্রিম কোর্টের একাধিক সূত্র সমকালকে এতথ্য নিশ্চিত করেছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাস কামরায় আইনমন্ত্রী ও তার এই সৌজন্য সাক্ষাৎ হবে।

তবে সেখানে কী নিয়ে আলোচনা হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

গত সোমবার অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হঠাৎ এক মাসের ছুটিতে যাওয়ায় সারাদেশে আলোচনা- সমালোচনা সৃষ্টি হয়।

পরদিন মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।