,

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ : এবার উড়বে না ফানুস

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের জাতিগত নিধন, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ জানাতে কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায় তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমার সকল অনুষ্ঠানিকতা স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্ম গুরু ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেররের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিয়ানমারে বৌদ্ধ ও মগরা রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন চালালেও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়।

কক্সবাজারের বৌদ্ধ নেতারা জানিয়েছেন, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর দুষ্কৃতকারীরা সহিংসতা চালিয়ে রামুর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে হামলা ও অগ্নিসংযোগ করেছিল। ওই সময় বাংলাদেশ সরকার ও দেশ-বিদেশের মানুষ রামুর অসহায় বৌদ্ধ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিল। সহানুভূতি জানিয়েছিল জাতি, ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ। ধর্মের ওপর আঘাত হানায় সে সময়ও রামুর বৌদ্ধরা সকল প্রকার উৎসব বর্জন করেছিল।

তারা জানিয়েছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সরকার অমানবিক নির্যাতন চালিয়ে নারী ও শিশুসহ মানুষ হত্যা করছে। তার প্রতিবাদে বৌদ্ধ সম্প্রদায় শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে।

বৌদ্ধরা মনে করেন, ২০১২ সালের রামু সহিংসতা আর বর্তমানে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন এক ও অভিন্ন। তারা সকল নির্যাতনের বিরুদ্ধে।

তাই রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানাতে এ বছর প্রবারণা পূর্ণিমায় জাহাজ ভাসানো ও ফানুস উড়ানো উৎসবসহ সকল প্রকার উৎসব বর্জন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে