,

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখালে পূরণ করেন’

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখালে তা পূরণ করতে পারেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার যশোরে নবনির্মিত যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনকালে এ কথা বলেন পলক।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩৫টি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করছে। পাশাপাশি দেওয়া হচ্ছে চাকরি বাজারে নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শ।

পলক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় গেলে দেশের মানুষ কিছু পায়। তার প্রমাণ যশোরের এই সফটওয়্যার টেকনোলজি পার্ক। তিনি এই পার্কের স্বপ্ন দেখিয়েছিলেন যশোরবাসীকে। তিনি তা বাস্তবায়নও করেছেন। তরুণদের উদ্দেশে প্রতিমন্ত্রী পলক বলেন, আজকে আপনারা যারা চাকরিপ্রার্থী হিসেবে এখানে এসেছেন তারা সবাই চাকরি না পেলেও হতাশ হবেন না। নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুললে চাকরি আপনাদের হবেই।

দেশের সব তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তিতে সারা বিশ্বে এখন প্রচুর কর্মসংস্থানের সৃ্ষ্টি হয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও। তথ্যপ্রযুক্তি খাতের চাকরির বাজার বেড়েই চলেছে। যশোরবাসীকে উদ্দেশ করে পলক বলেন, আপনাদের জন্য আরো একটি সুখবর। জানুয়ারিতেই এখানেই আরো একটি চাকরি মেলার আয়োজন করা হবে। যেখানে আরো নতুন নতুন প্রতিষ্ঠান যুক্ত হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে