,

আমি মুকুটের জন্য এখানে আসিনি : এভ্রিল

news-image

বিনোদন প্রতিবেদক : আমি আপনাদের এভ্রিল, আপনাদের চোখে চ্যাম্পিয়ন ছিলাম, চ্যাম্পিয়ন আছি এবং আপনাদের ভালোবাসায় থাকবো। যতদিন পর্যন্ত বেঁচে আছি, বাল্যবিবাহ নিয়ে আমি কাজ করবো, যাতে আর কোন মেয়ের স্বপ্ন না ভাঙ্গে। এটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। কথাগুলো মুকুট হারানো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিলের।

গতকাল বুধবার রাতে ফেসবুকে দেয়া একটি ভিডিওতে জান্নাতুল নাঈম বলেন, আমি মুকুটের জন্য এখানে আসিনি। এসেছি একটি ম্যাসেজ দেয়ার জন্য, আর সেটি হলো বাল্যবিবাহ। আমি চাই এই বাল্যবিবাহ বন্ধ করতে। এজন্য আমার যা যা করা দরকার আমি সব করব।

এভ্রিল আশা প্রকাশ করেন, জেসিয়া মিস ওয়ার্ল্ডের মুকুট জয় করতে পারবেন। তিনি বলেন, নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামকে শুভেচ্ছা জানান জান্নাতুল নাঈম।

বিয়ের তথ্য গোপনের অভিযোগে গতকাল সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র ‍মুকুট খোয়ান মাফিয়া গার্লখ্যাত জান্নাতুল নাঈম। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থাপক শিনা চৌহান চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল সুমাইয়ার নাম ঘোষণা করেন।

উপস্থাপকের নাম ঘোষণার পরই মাইক্রোফোন হাতে তুলে নেন এ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করেন। তা নিয়ে আয়োজক ও বিচারকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এরপর থেকে গত কয়েকদিন ধরে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।

https://www.facebook.com/AvrilJannah12/videos/1948478448752015/

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে