,

‘আমি নিশ্চিত উনি তাঁর বাসভবনে আছেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, ‘আমি নিশ্চিত উনি তাঁর (বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা) বাসভবনে আছেন। তিনি কার সঙ্গে দেখা করবেন বা করবেন না, এটি কি আমাদের কাজ? আমরা কি নির্দেশনা দিতে পারি?’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বর্তমান অবস্থা নিয়ে ও বিভ্রান্তি দূর করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবীদের আদালতে দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে দায়িত্বরত প্রধান বিচারপতি আজ বৃহস্পতিবার এসব কথা বলেন। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে আজ সকালে একটি আরজি আদালতে তুলে ধরেন সমিতির সভাপতি। এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলীও বক্তব্য দেন।

শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন একটি লিখিত আরজি তুলে ধরে গত ২ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে যাওয়া ও সাক্ষাৎ করতে না পারার কথা বলেন। তিনি বলেন, সাক্ষাৎ করতে গেলে তাদের যেতে দেওয়া হয়নি।

দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ‘সংবিধানের ১০৩ এর আওতায় এটি পড়ে কি না? পড়লে আমরা যেতে পারি।’

এরপর জয়নুল আবেদীন বলেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এ আরজি। দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আইনের অধীন। জেনেছি উনি অসুস্থতার জন্য পারফর্ম করতে পারছেন না। তাই জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি।’

শেষ পর্যায়ে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, ‘আমরা আপনাদের কথা শুনলাম। আমরা চিন্তা করে দেখব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে