,

আমি চাই না আবারও কোনো আত্মহত্যার ঘটনা ঘটুক : অপু বিশ্বাস

news-image

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘প্রতিভা আর ইচ্ছে থাকলে ভালো কিছু অবশ্যই করা সম্ভব। মানুষের জীবন অঙ্ক কষে মেলানো যায় না। এভ্রিল যদি বিয়ে করেও থাকে সেটা বাল্যবিবাহ। তা হলে বুঝতে হবে, তার স্ট্রাগল পাওয়ার আছে! সে প্রচণ্ড স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে এসেছে এবং বিজয়ী হয়েছে। একটা মানুষ যখন তার ভালোটা দিতে চায় তখন তাকে উৎসাহিত করা উচিৎ।’

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রার্থী বাছাইয়ের জন্য আয়োজিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় এভ্রিলের প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন ধাপ অতিক্রম করে বিচারকদের উপস্থিতিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় চট্রগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিলকে। পরবর্তী সময়ে অভিযোগ ওঠে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকমণ্ডলীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। এ নিয়ে মিডিয়া পাড়ায় বিতর্ক কম গড়ায়নি। তবে এই বিতর্কের আগুন শেষ পর্যন্ত জান্নাতুল নাঈম এভ্রিলের বিপরীতে চলে যায় তার বিবাহিত হওয়ার সংবাদ গোপন করায়। এভ্রিল বিয়ের বিষয়টি গোপন রেখেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যে কারণে পুরো বিষয়টিই সমালোচনার মুখে পড়ে।

অপু বিশ্বাস আরো বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে সে মিথ্যা বলেছে। এটা তার ঠিক হয়নি। কারণ প্রত্যেকটা প্রতিযোগিতায় কিছু নিয়ম থাকে। এভ্রিল এটা খারাপ করেছে। কিন্তু এতটা স্ট্রাগল করে এত দূর এসেছে যে মেয়ে আমি তাকে অভিনন্দন জানাই। সামাজিক মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে তাকে ছোট করা হচ্ছে- এটা ঠিক নয়। আমি চাই না আবারও কোনো আত্মহত্যার ঘটনা ঘটুক। এজন্য সবাইকে বলব, এভ্রিল নিয়ম ভঙ্গ করেছে, এটা ভুল। তবে সে যে ভালো কাজ করেছে এজন্য তাকে অভিনন্দন জানানো উচিৎ। কারণ আগামীতে ওকে দরকার। আমি একটা কথা বলতে চাচ্ছি, মানুষ যেখানে হারে সেখান থেকেই তার যুদ্ধ শুরু হয়। আমি মনে করি তার এই হারায় সামনে আরো একটা জয় অপেক্ষা করছে। জীবনে যে ভুল করেছে সেটা থেকে শোধরানোর সুযোগ তাকে দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে