,

৩১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

zimba৩১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছে জিম্বাবুয়ে। রোববার হারারেতে মাইকেল ক্লার্কের দলকে ১২ বল বাকি থাকতেই ৩ উইকেটে হারিয়েছে এলটন চিগুম্বুরার দল।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের সংগ্রহ তিন অঙ্কের ঘরে নেয়ার আগেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট। ৯৭ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া  শেষ পর্যন্ত তুলেছিল ৯ উইকেটে ২০৯ রান।  ক্লার্ক অপরাজিত ছিলেন ৬৮ রানে। জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন উতসেয়া ও শন উইলিয়াম।

২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের ব্যাটিং পথচলাও মসৃণ হয়নি। ১৫৬ রানে জিম্বাবুয়ের সাতটি উইকেট তুলে নেন অসি বোলাররা। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন জিম্বাবুয়ে ক্রিকেটাররা। অষ্টম উইকেটে চিগুম্বুরা-উতসেয়ার ৫৫ রানের জুটি ম্যাচ বের করে নিয়ে যায়। ৫২ রানে অপরাজিত ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরা। উতসেয়া ৪৫ রানে ২ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ২৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

১৯৮৩ সালের জুনের পর এই প্রথম অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল জিম্বাবুইয়ানরা।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর