,

জাতীয় যুবনাট্য উৎসবে মঞ্চায়ন হল কাব্য বিলাস এর জল-জীবন

news-image

নিজস্ব প্রতিনিধি : জাতীয় যুবনাট্য উৎসবে মঞ্চায়ন হল জল-জীবন। ষষ্ঠ জাতীয় যুবনাট্য উৎসবে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস মঞ্চায়ন করল জেলেদের জীবনের প্রতিচ্ছবি নিয়ে নাটক জল-জীবন। বুধবার সন্ধ্যায় জাতীয় শিল্পকলার সংগীত ও নৃত্য মঞ্চে নাটকটির পঞ্চম প্রদর্শন হয়।
রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর শিল্পীদের অভিনয় গুণে দর্শকেরা ভিন্ন বিনোদন পায়। ঝড়ে দরিয়ার জলে বারেক জেলের নৌকা ডুবে যায়। দরিয়াতে আবার কীভাবে বারেক মিয়া নৌকা নিয়ে ভাসল এর উপর ভিত্তি করে এগিয়ে চলে নাটকের গল্প। নারীর অধিকার ও জেলে জীবনের বিভিন্ন দিক উঠে আসে এ নাটকে।
জল-জীবন নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে, নীপা মোনালিসা, ইসমত আরা প্রমিয়া, উৎপল চন্দ্র দাস, কামরুজ্জামন, নূর-ইসলাম খান মামুন, পিউলি প্রমি অধিকারী, রাকিব হাসান, জাহিদুর রহমান, মো: সুমন, আমির হোসেন রায়হান, অমিও রহমান, ফাতেমা আক্তার স্মৃতি, ইতি, আইভি, আনিকা, রাব্বি, সাগর সহ আরো অনেকে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে