,

চট্টগ্রামে হাসপাতালের ফ্রিজে রক্তের ব্যাগের সঙ্গে মাছ-মাংস!

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন। ড্রাগ ব্যবহার করে করা হচ্ছে অপারেশন।

ওটিতে কাতরাচ্ছেন রোগী। অথচ চিকিৎসক ডাক্তার নেই। অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে চালানো হচ্ছে অপারেশন। ফার্মেসিতে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন ওষুধ। ফ্রিজে রক্তের ব্যাগের সঙ্গে রাখা হয়েছে মাছ-মাংস।
চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডের কসমোপলিটান হসপিটালের চিত্র এটি।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ চিত্র দেখতে পান। এ সব অভিযোগে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা এবং তিনজনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন।

একই ভ্রাম্যমাণ আদালত হালিশহরের হিউমান প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে চলছে রোগ নির্ণয়, ফ্রিজে ওষুধের সঙ্গে রাখা হয়েছে মাংস। রেডিওলজি টেকনিশিয়ানের নেই কোনো প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সনদ। এ সব অনিয়মে প্রতিষ্ঠানটিকে পৃথক মামলায় দুইলাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বলেন, একটি হসপিটাল এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে এত ভয়ানক অনিয়ম, যা অবিশ্বাস্য। নানা অনিয়মের কারণে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা এবং অন্য প্রতিষ্ঠানকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে থাকা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার বলেন, ‘ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রাণঘাতী। এসব ব্যবহারে রোগীর মৃত্যুও হতে পারে। এছাড়া নোংরা এবং অস্বাস্থ্যকর যে পরিবেশ পাওয়া গেছে কসমোপলিটন হাসপাতালে, তা রোগীদের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ। ’

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, ওষুধ তত্ত্বাবধায়ক গুলশান জাহান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে