,

এভ্রিলের মতো সমস্যা অনেকেরই রয়েছে: নুসরাত ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক :রাজধানীতে গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। অথচ তার রেশ এখনও রয়ে গেছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। এরপর থেকেই মূলত শুরু হয় এই আয়োজন নিয়ে নানান বিতর্ক। অভিযোগ ওঠে আয়োজকদের বিরুদ্ধেই। বিচারকমণ্ডলীদের মধ্যে কেউ কেউ গণমাধ্যমে অভিযোগ করেন, তাদের রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। এই বিতর্কের আগুনে ঘি ঢালে জান্নাতুল নাঈম এভ্রিলের বিবাহিত হওয়ার সংবাদ।

পরে জানা যায়, এভ্রিল বিয়ের বিষয়টি গোপন রেখেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এটি তিনি স্বীকার করে বিষয়টিকে বাল্যবিয়ে হিসেবে অভিহিত করেছেন। এ নিয়ে শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেককে এ বিষয়ে সরব হতে দেখা গেছে। অনেকে এভ্রিলকে অভিনন্দিত করছেন, অনেকে জানাচ্ছেন নেতিবাচক প্রতিক্রিয়া।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি মনে করি, এটা গোড়ায় গলদ। যদি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিবাহিত গ্রহণযোগ্য না হয়, তা হলে অবশ্যই আয়োজকদের বিষয়টি নিয়ে আরো সতর্ক হওয়া উচিৎ ছিলো। এটা ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা নয়। ফলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রতিযোগীদের তথ্য ঠিকমত যাচাই-বাছাই করে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। এভ্রিলের মতো অন্যদেরও অনেক সমস্যা থাকাটা অসম্ভব কিছু নয়। ওরটা আজকে সামনে এসেছে বলেই আমরা জানতে পারছি, বাকিদেরটা আসেনি। আমার মনে হচ্ছে, এভ্রিলের তথ্যটা ঠিকভাবে নেয়া হয়নি। এটি দুঃখজনক।

আর যে বিষয়টি নিয়ে কথা উঠেছে যে, আয়োজকদের পছন্দে তাকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ করা হয়েছে। তাহলে তো এই প্রতিযোগিতারই প্রয়োজন ছিলো না। মনে রাখতে হবে, ভালো কিছুর জন্যই এই আয়োজন। সেই আয়োজনে যদি এতো ভুল-ভ্রান্তি থাকে তাহলে তা আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে