,

নাসিরনগরে গাঁজা-ইয়াবাসহ পিতা-পুত্র আটক

news-image
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগরে ২৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ পিতা- পুত্রকে  আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের  জেঠাগ্রাম সূচীউড়া  নিজ বাড়ি থেকে মৃত মন্নর আলীর ছেলে রমজান আলী (৬৫) ও তার ছেলে জাহাঙ্গীর আলম সম্রাট  কে (২৮) অাটক করে । জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  ইন্সপেক্টর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক  অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ২৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মালামালের  মুল্য প্রায়  তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই আটককৃতদেরকে  থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নাসিরনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে