,

প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে রাজনীতি করার প্রয়োজন নেই : আইনমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতা নিয়ে রাজনীতি করার প্রয়োজন নেই। আসুন আমরা সবাই মিলে তার সুস্থতা কামনা করি।

বুধবার সকালে প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তবের জবাবে আইনমন্ত্রী তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে দাবি করেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ নন। তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।

জবাবে আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি অসুস্থ। তিনি বাসায় আছেন। গতকাল ও আজ চিকিৎসকরা তাকে দেখেছেন।

আইনমন্ত্রী আরও বলেন, আমি তার খোঁজ খবর রাখছি। খুব শিগগিরই উনার সাথে দেখা করবো। আমি মনে করি তিনি সুস্থ হয়ে দায়িত্বে ফিরে আসবেন।

সোমবার অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হঠাৎ এক মাসের ছুটিতে যাওয়ার সংবাদে মঙ্গলবার দিনভর আলোচনা হয়েছে বিচারাঙ্গনে।মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য নিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত। ছুটিতে যাওয়ার জন্য তাকে কোনো চাপ প্রয়োগ করা হয়নি। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে