সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কারজয়ী পরিচালকের বিরুদ্ধে মডেলকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী পরিচালক রোমান পোলাস্কি। তিনি একাধারে অভিনেতা ও প্রযোজকও।

আগেও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। এবার তার বিরুদ্ধে রেনাতে ল্যাঙ্গার নামের এক জার্মান মডেল-অভিনেত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৯৭২ সালে সুইজারল্যান্ডে যখন তাকে ধর্ষণ করা হয় তখন ল্যাঙ্গারের বয়স ছিল মাত্র ১৫ বছর।
ডেইলি মেইলের খবর, বর্তমানে ৮৪ বছর বয়সী রোমান পোলাস্কির বিরুদ্ধে এই ধরণের ৪টি অভিযোগ রয়েছে। তবে তার আইনজীবী কেবল নিউইয়র্কে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছাড়া সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এদিকে, জার্মান অভিনেত্রীর অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে সুইস পুলিশ। অভিযোগে রেনাতে ল্যাঙ্গার জানিয়েছেন, ভবিষ্যতে চলচ্চিত্রের কাজের ব্যাপারে আলোচনা করতে একদিন পরিচালক পোলাস্কি তখনকার মডেল ল্যাঙ্গারকে তার মিউনিখের বাসায় ডাকেন। আর সেখানেই ১৫ বছরের মডেলকে ধর্ষণ করেন পোলাস্কি। এরপর পোলাস্কির ‘চে’ ছবিতে একটি ছোট ভূমিকায় কাজের সুুযোগ পান ল্যাঙ্গার। আর এই ছবি করার সময় তাকে আবারও ধর্ষিত হতে হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা