,

তোপের মুখে নুসরাত ফারিয়া

news-image

অনলাইন প্রতিবেদক : সদ্য গঠিত হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ আর ফোরামের পরিচিতি পর্ব অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

অনুষ্ঠানে উপস্থাপানার এক পর্যায়ে ফারিয়া বলেন, ‘জাজের ইশারায় চলচ্চিত্র চলে।

জাজ না থাকলে চলচ্চিত্র অচল। ’ আর ফারিয়ার এমন মন্তব্যে শাকিব খান ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি জাজকে চ্যালেঞ্জও জানিয়েছেন সেলিম খান।

সেলিম খান জাজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আমি জাজ মাল্টিমিডিয়াকে চ্যালেঞ্জ করছি, ওরা যদি বছরে চারটা ছবি নির্মাণ করে তাহলে আমি আমার শাপলা মিডিয়া থেকে নির্মাণ করবো ৮ টা। আর যদি জাজ ১০ টা নির্মাণ করেন আমি করবো ১৫ টা। সেটাও হবে দেশের ছবি। বিদেশি শিল্পীদেরকে নিয়ে এদেশে চলচ্চিত্রকে উন্নতি করতে চাই না। খাটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করবো। ’

ফারিয়ার মন্তব্যে শুধু সেলিম খানই নয়, বিরক্ত হয়ে অনুষ্ঠান শেষ না করেই বেরিয়ে যান মৌসুমী ও নির্মাতা উত্তম আকাশসহ অনেকে।

এদিকে, ওই ঘটনার পর থেকেই ফারিয়ার মন্তব্যের জেরে ফিল্ম পাড়ায় ব্যাপক সমালোচনা চলছে। এ নিয়ে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা ফেসবুকে বিভিন্ন ধরনের সমালোচনামূলক স্ট্যাটাসও দিয়েছেন।

কেউ কেউ বলছেন, এটি ছিল চলচ্চিত্র ফোরামের অনুষ্ঠান। কিন্তু ফারিয়ার বক্তব্য শুনে মনে হলো, ফোরাম নয়, এটি যেন জাজ মাল্টিমিডিয়ার একক প্রোগ্রাম।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন আমি একটি প্রোগ্রামে ব্যস্ত রয়েছি। ঘণ্টাখানেক পরে যোগাযোগ করুন। ”

এরপর এই রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকবার তার মুঠোফোনে কল করা হয়েছে। কিন্তু অপর প্রান্ত থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে