,

মধ্যপ্রাচ্যে শাকিবের সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : ৬ অক্টোবর মধ্যপ্রাচ্যে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ছবি ‘নবাব’। খবরটি নিশ্চিত করেছেন এই সিনেমার বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি জানিয়েছেন, বিশ্বখ্যাত দুটি সিনেমা চেইন ভক্স ও সিটি সিনেমায় আরব আমিরাতের ভক্স দেইরা সিটি সেন্টার (দুবাই) ও ভক্স মেরিনা মল (আবুধাবি) এবং ওমান এর রুই সিটি সিনেমা (মাস্কাট), সোহার সিটি সিনেমা (সোহার) সুর সিটি সিনেমা (সুর) সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে ‘নবাব’। এরই মধ্যে সিনেপ্লেক্সগুলোর ওয়েবসাইটে এসেছে ‘নবাব’ ছবির নাম। মধ্যপ্রাচ্যে বাণিজ্যিকভাবে এর আগে ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘পরবাসিনী’ প্রদর্শিত হয়েছে। তবে শাকিব খানের সিনেমা এবারই প্রথম মুক্তি পেতে যাচ্ছে।

শাকিব খান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে আমাদের সিনেমা ধীরে ধীরে বাজার তৈরি করতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বাংলা ভাষাভাষীদের শুভেচ্ছা জানাই। আপনারা “নবাব” ও আমাদের সব সিনেমা উপভোগ করলে আমরা এগিয়ে যাবই।’ ‘নবাব’ সিনেমায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে আছেন ভারতের বাংলা সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলী।

সংযুক্ত আরব আমিরাতের ছবিঘরগুলোয় হলিউড-বলিউড এমনকি ভারতের অঞ্চলভিত্তিক ছবি তামিল, তেলেগু, মালায়লাম এবং মিসর ও অন্যান্য আরব ভাষাভাষী চলচ্চিত্রের প্রদর্শনী হলেও বাংলা ছায়াছবি প্রদর্শনীর কোনো উদ্যোগ এত দিন ছিল না। অথচ বাংলাদেশিরা এ দেশে তৃতীয় বৃহত্তম প্রবাসী কমিউনিটি। স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব নিশ্চিত করেছেন, এখন থেকে মধ্যপ্রাচ্যে নিয়মিত বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি পাবে।

বিশ্বের বিনোদন বাজারে বাংলাদেশের একটি শক্তিশালী বাজার গড়ার লক্ষ্যে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো উত্তর আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে দেশীয় চলচ্চিত্র মুক্তির পদক্ষেপ নিয়েছে। উত্তর আমেরিকায় এর মাঝেই বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়েছে ‘অস্তিত্ব’, ‘মুসাফির’, ‘শিকারী’, ‘আয়নাবাজি’, ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘পরবাসিনী’। শেষ দুটি ছবি মুক্তি পায় উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ‘নবাব’ ছাড়াও নতুন ছবির তালিকায় আছে ‘ঢাকা অ্যাটাক’, ‘ডুব’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে