,

২৬ হাজার রোহিঙ্গা বালুখালী সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু

news-image

মিয়ানমারের সরকারি বাহিনীর নিপীড়নে রাখাইন থেকে পালিয়ে এসে বান্দারবানে আশ্রয় নেয়া ২৬ হাজার রোহিঙ্গা শরণার্থীকে নাইখ্যাংছড়ি থেকে কক্সবাজারের বালুখালীতে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এরইমধ্যে ৪শ’ জনকে বাস-ট্রাকে করে স্থানান্তরিত করা হয়েছে।

রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে স্থানান্তরিত করা কাজে দুই জেলার প্রশাসনকে সহায়তা করছে পুলিশ এবং বিজিবি।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে বলেন, রোহিঙ্গাদের এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে নেয়ার প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া শেষ হবে আশা করছি।

নিরাপত্তা বিশ্লেষক ছাড়াও অনেকে রোহিঙ্গাদের জঙ্গিবাদের ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে। এবং যাদের স্থানান্তর করে অন্য জেলার ক্যাম্পে নেয়া হচ্ছে সেখানেও জঙ্গিবাদ ছড়াতে তৎপরতা তৈরি হতে পারে। তাই পর্যাপ্ত গোয়েন্দা নজরদারী ও যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল।

তিনি বলেন, রোহিঙ্গাদের ক্যাম্পে গোয়েন্দা নজরদারী রাখা হয়েছে যাতে জঙ্গিবাদ ছড়িয়ে না পরে। এ পর্যন্ত বড় ধরণের কোন লক্ষণ কারো মধ্যে পাওয়া যায়নি। তবে কেউ সদুত্তর না দিতে পারলে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া অব্যাহত আছে। বান্দারবানে যেসব রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তারা যাতে ছড়িয়ে না পরে সেজন্য ১১টি চেকপোস্ট বসানো হয়েছে। কিছু রোহিঙ্গা বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করলেও তাদের ফিরিয়ে এনে সুষ্ঠুভাবে নির্দিষ্টস্থানে স্থনান্তরিত করতে পারবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে