,

বাঞ্ছারামপুরের সন্তান আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জন্ম শতবর্ষ উৎসব উদযাপিত

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার অহংকার, দেশের শ্রেষ্ঠ সন্তান, সাবেক সচিব,একুশে পদকপ্রাপ্ত প্রত্বতত্ত্ববিদ, পুঁথিবিশারদ, অনুবাদক, নৃবিজ্ঞানী, গবেষক, ইতিহাসবিদ, ক্রীড়া সংগঠক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জন্মশতবর্ষ উৎসব গত ১ ও ২ অক্টোবর ২০১৭ এ ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে ঢাবির চারুকলা ইনিস্টিটিউটের বকুলতলায় অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাবির চারুকলা অনুষদ।

উৎসবে ছিল আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয় এবং ঐতিহ্যবাহী আখ্যান কাব্যের পরিবেশনা। কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন বিশিষ্ট অধ্যাপকগন, অনুবাদক, শিল্পী, গবেষক ও স্থপতিবৃন্দ।প্রচার বিমুখ এই মনিষী ১৯১৮সালের ১লা অক্টোবর বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।বাংলাদেশের প্রত্বসম্পদ, কুমিল্লা জেলার ইতিহাস সহ বহু গ্রন্থের প্রণেতা আ.ক.ম.যাকারিয়া তাঁর কৃর্ত্তির মাঝে অমর হয়ে থাকবেন।

এদিকে,বিগত ২/৩ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বাঞ্ছারামপুর উপজেলায় সাধারন মানুষ আ কা ম মোহাম্মদ যাকারিয়ার জন্ম শতবার্ষিকী নিয়ে কেন বাঞ্ছারামপুরে কোন অনুষ্ঠান হলো না- এই নিয়ে সমালোচনার ঢালপালার বিস্তার ঘটেছে।অনেকে বলছেন,তাকে অবহেলা করা হচ্ছে।ঢাকার মৈত্রি সমিতি সমিতিও কোন পদক্ষেপ নেয়নি।

বরেণ্য এই ব্যক্তিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বাঞ্ছারামপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও ইউনিসেফের ফোকালপার্সন ফয়সল আহমেদ খান বলেন,-‘আমরা বাঞ্ছারামপুরের জনগন,রাজনীতিবিদ,ধন্যাঢ্য ও কৃতি মানুষগুলো যেনো-চোঁখে চশমা দিয়ে রেখেছেন।এমন একজন বরেণ্য ব্যক্তি যুগে-যুগে একজনই জন্মায়।অথচ-বাঞ্ছারামপুরের কোন ব্যক্তি/প্রতিষ্ঠান তার নিজ উপজেলায় তার মৃর্ত্যূর পর থেকে একটি সন্মানজনক অনুষ্ঠান করে দেশ-দশের জন্য আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার সৃষ্টিগুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে