,

অর্থ সচিবের দায়িত্বে মুসলিম চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ওই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

বিসিএস ১৯৮৪ ব্যাচের অডিট অ্যান্ড অ্যকাউন্টস ক্যাডারের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে মঙ্গলবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন।

চাকরির মেয়াদ শেষে আগামী বুধবার অবসরে যাচ্ছেন হেদায়েতুল্লাহ আল মামুন। অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় চাপের মুখে আতিউর রহমান গভর্নরের পদ ছাড়লে গতবছর ১৬ মার্চ সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম চৌধুরীকে।

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নুরুল আলম চৌধুরী ছেলে মুসলিম চৌধুরী অনলাইন বেতন নির্ধারণ ও সরকারি কর্মচারী পেনশন ডাটাবেইজ তৈরির জন্য চলতিবছর জনপ্রশাসন পদক পান।

মুসলিম চৌধুরীকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছেন ৭৯ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে