সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেসিয়াই হবেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, জান্নাতুল ‘অযোগ্য’!

news-image

বিনোদন ডেস্ক : তথ্য গোপন করায় জান্নাতুল নাঈম এভ্রিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারাতে যাচ্ছেন। তাকে ‘অযোগ্য’ ঘোষণা করে নতুন জনের নাম প্রকাশ করতে যাচ্ছে প্রতিযোগিতার যৌথ আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রথম রানারআপ জেসিয়া ইসলামই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার সম্ভাবনা বেশি। এমনটিই নিশ্চিত করেছেন অন্তর শোবিজসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।

আর এ উদ্দেশ্যে আগামীকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে বিস্তারিত তুলে ধরবেন আয়োজকরা।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘এভ্রিলকে (জান্নাতুল নাঈম) নিয়ে অনেক কথা আমাদের কানে এসেছে। বিয়ের খবরটিও শুনেছি।

এরই মধ্যে আমরা বিচারকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি। সবার সঙ্গে আলাপ করে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার নিয়মানুযায়ী যা হওয়ার, সে সিদ্ধান্তই নেব।

এ বিষয়ে বুধবার বিচারকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে সব কিছু জানিয়ে দেব।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা