,

লন্ডনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে (ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিট) ওয়াশিংটন ছেড়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওয়াশিংটন থেকে টেলিফোনে বলেন, ইউনাইটেড এয়ারলাইনের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে গতকাল সোমবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ১৫ মিনিট) লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছেড়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি লন্ডন সময় আজ সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।

লন্ডনে তিন দিন থাকার পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২ তম অধিবেশনে যোগদানের পর ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যান। সেখানে এক সপ্তাহ থাকার পর লন্ডন হয়ে ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে ওয়াশিংটনের একটি হাসপাতালে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হয়। এ কারণে ফেরার তারিখ পরিবর্তন করা হয়।

শেখ হাসিনা জাতিসংঘের বার্ষিক এই অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।-বাসস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে