,

বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন বাধ্যতামূলক

news-image

বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়মানুসারে বেসরকারি চাকরিজীবীদের কর যোগ্য আয় থাকুক বা না থাকুক; তাদের রিটার্ন জমা দিতে হবে। চলতি বছর থেকে এ নিয়ম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তারা সঠিকভাবে রিটার্ন জমা দিয়েছেন কি না সেটিও খতিয়ে দেখবে এনবিআর।

জানা গেছে, বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির কর সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। এ ক্ষেত্রে করদাতা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন বাবদ খরচের হিসাব-নিকাশ যাচাই-বাছাই করবেন কর কর্মকর্তারা।

গত অর্থবছরে ব্যবসা বা পেশার নির্বাহী বা ব্যবস্থাপনা পদে নিয়োজিত বেতনভোগী কর্মীর কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এর ফলে গতবার প্রায় সাত লাখের বেশি এমন বেসরকারি চাকরিজীবী টিআইএন নিয়েছিলেন। এ বছর তাদের রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই এবার অনেকেই প্রথমবারের মতো আয়কর বিবরণী জমা দেবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এখনই তাদের প্রস্তুতি নিতে হবে। সংগ্রহ করতে হবে ব্যাংক হিসাব, বিনিয়োগের দলিল, যাতায়াত, বাড়িভাড়াসহ বিভিন্ন দলিলাদির অনুলিপি। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন মাসের মধ্যে যত আয়-ব্যয় করেছেন, সেই হিসাব আয়কর বিবরণীতে থাকতে হবে এবং রিটার্ন জমা দিতে হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে।

অন্যদিকে, টিআইএন সনদ না নিলে কিংবা রিটার্ন জমা না দিলে প্রতিষ্ঠান যে বেতন-ভাতা দিয়েছে, তা নিজেদের খরচ হিসেবে দেখাতে পারবেন না উক্ত করদাতার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে