,

সামান্থা-চৈতন্যর বিয়ের খরচ কত?

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। অনেক দিন চুটিয়ে প্রেম করেছেন এই জুটি। ইতোমধ্যে বাগদানও সেরেছেন তারা। ৬ অক্টোবর ভারতের গোয়া রিসোর্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে। যা এ বছরের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিয়ের আয়োজন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

নাগা চৈতন্যর বাবা আক্কিনেনি নাগার্জুনা ভারতের দক্ষিণী সিনেমার বড় মাপের একজন অভিনয়শিল্পী। তাই খুব স্বাভাবিকভাবেই বিয়ের অনুষ্ঠানটি তারকাখচিত হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ৬ অক্টোবর সামন্থা-চৈতন্যর বিয়ে। এদিন হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নাগা চৈতন্যর দাদি ডি রাজেশ্বরীর দেয়া শাড়ি পরবেন সামান্থা। ৭ অক্টোবর ক্রিশ্চিয়ান রীতি অনুসারে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সব মিলিয়ে তাদের বিয়েতে ১০ কোটি রুপি খরচ হবে।

গতকাল রোববার সন্ধ্যা থেকে বিয়ের আয়োজক প্রতিষ্ঠান ও সামান্থা-চৈতন্যর পরিবারের লোকজন গোয়ার রিসোর্টে খোঁজ খবর নিচ্ছেন।

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ, তার স্ত্রী উপাসনা, রানা দাগুবতী, ভেঙ্কটেশ, রাহুল রবীন্দ্রনাথ ও তার স্ত্রীসহ আরো অনেক তারকাই বিয়েতে উপস্থিত থাকবেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে