বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থী বীথির পাশে দাড়াঁলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মেধাবী শিক্ষার্থী বীথি আক্তারের সপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাড়াঁলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার)। তিনি আজ সোমবার দুপুরে এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী বিথী আক্তারের হাতে নতুন বই তুলে দিলেন। সে ব্রাহ্মণবাড়িয়ার কদমতুলী গ্রামের বিরাজ মিয়ার মেয়ে। এই সময় পুলিশ সুপার বলেন, আমাদের নতুন প্রজন্ম মেধার দিক থেকে দরিদ্র নয়। তারা একদিন বিশ্ব জয় করবে। শিক্ষাই হচ্ছে দারিদ্র্যমুক্তির মূলভিত্তি। যাদের পক্ষে সন্তানের পড়ালেখা করানোর সক্ষমতা নেই যারা অসহায়, গরীব টাকার অভাবে সন্তানদের পড়া লেখা করাতে পারছেননা বা বই কিনার সামর্থ্য নেই বীথি আক্তার এর মতো তাদের জন্য আমাদের সহায়তা সব সময় অব্যাহত থাকবে।

বীথি আক্তারের পড়াশুনা করতে যা খরচ হবে, আমরা তা সম্পূর্ণ বহন করব বলে তাকে আশ্বস্ত করেন। এসময় আরো উপস্হিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন।