সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিফোন অপারেটরের চেয়ারে বসলেন সিদ্দিকুর

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্দোলন চলাকালে শাহবাগে পুলিশের ছোঁড়া টিয়ারশেলের আঘাতে চোখ হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান চাকরিতে যোগদান করেছেন। সোমবার সকাল ৯টায় সরকারি ওষুধ প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের টেলিফোন অপারেটর পদে তিনি যোগদান করেন।

জানা গেছে, প্রাথমিকভাবে তিনি ১৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। এক বছর পর চাকরি স্থায়ী হলে ২৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন তিনি।

গত ১৩ সেপ্টেম্বর সিদ্দিকুরের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সে সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিদ্দিকুরকে একটা চাকরি দিতে পেরে আমাদের সবারই ভালো লাগছে। চোখ না থাকলেও সিদ্দিকুরের এ চাকরি করতে কোনো সমস্যা হবে না।’

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে আন্দোলন করতে গিয়ে ‘পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যান।

ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। চিকিৎসা শেষে গত ১১ আগস্ট দেশে ফেরেন সিদ্দিকুর। তবে এখন কোনো চোখেই দেখতে পান না সিদ্দিকুর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা